Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত ইনাম আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ২০ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টমন্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক এই চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি চিকিৎসকের শরনাপন্ন হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন।

গত জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইনাম আহমদ চৌধুরী। তা না পেয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে দলটির উপদেষ্ঠাও হন সিলেটের গোলাপগঞ্জের এই বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.