নিজস্ব প্রতিবেদক | ২২ নভেম্বর, ২০২০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।
এরআগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫ জনের করোনা শনাক্ত হয়।