Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৩৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০২০

সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার (২৪ নভেম্বর) আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বচলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ একজন ও  মৌলভাবাজারের একজন রয়েছেন।

অপরদিকে, শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, মঙ্গলবার শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ২২টির রিপোর্ট পজিটিভ আসে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, সুনামগঞ্জ জেলার ৭ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.