Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৯৪ টেস্টে ১৬ পজিটিভ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২০

সিলেটে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে ১৬ টি নমুনা পজিটিভ এসেছে।

রোববার (২৯ নভেম্বর) ৯৪টি নমুনা পরীক্ষায় এই ১৬টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।

রোববার সন্ধ্যায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

বিজ্ঞাপন

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে সিলেটের ১৫ জন ও মৌলভীবাজার জেলার একজন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে শনিবার ১১৩ টি নমুনা সংগ্রহ করা হয়। যাদের মধ্যে সুনামগঞ্জের ৭টি, সিলেটের ৬৭টি, হবিগঞ্জের ২০টি ও মৌলভীবাজারের ১৯টি নমুনা ছিলো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.