Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত মুজাহিদুল ইসলাম সেলিম

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০২০

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের করোনা শনাক্ত হয়েছে। সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে মুজাহিদুল ইসলাম সেলিমের জ্বর ছিলো। শনিবার তার টেস্ট করা হয়।রোববার রাতে রিপোর্ট আসে তিনি করোনা পজেটিভ।

সেলিম বর্তমানে ডা. চন্দ্রশেখর বালার তত্ত্বাবধানে রয়েছেন। ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.