Sylhet Today 24 PRINT

ফেব্রুয়ারিতে টিকা পাওয়ার আশা স্বাস্থ্যসচিবের

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০২০

স্বাস্থ্যসচিব আবদুল মান্নান (ফাইল ছবি)

ফেব্রুয়ারির মধ্যেই করোনাভাইসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান। অনুমোদন প্রক্রিয়া শেষ হলে এর আগেও পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব বলেন, টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় ফ্রন্টলাইনার্সদের পাশাপাশি রাখা হচ্ছে গণমাধ্যমকর্মীদের। তবে টিকা পাওয়ার আগে মাস্ক পরার জোড় দেন তিনি।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক বলেন, করোনা মহামারির কারণে এবার এইডসের বিস্তারিত ডাটা পাওয়া সম্ভব হয়নি। তবে স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। সকলে সম্মিলিত প্রচেষ্টায় ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.