Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৩৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০২০

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও ৩৫ জনের করােনা শনাক্ত হয়েছে।  মঙ্গলবার (১ ডিসেম্বর) এই দুই দুই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪ জন এবং হবিগঞ্জ জেলায় ৩ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৭ জনের জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ১৪ জন, সুনামগঞ্জের ২ জন এবং হবিগঞ্জ জেলায় ১ জন রয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে  মঙ্গলবার ১৪০টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ২ জন এবং হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.