Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরোও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার ল্যাবে ১৪৮ নমুনায় পরীক্ষায় তারা শনাক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল।

তিনি জানান, আজ বুধবার ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে সিলেটের ১৪ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৭ জন।

এ নিয়ে সিলেট বিভাগের করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.