Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব ও ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে এদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ১৮৬টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১৩ এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের জনের করোনা শনাক্ত হয়। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.