Sylhet Today 24 PRINT

নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

নুরুল ইসলাম নাহিদ নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করান। আজ শুক্রবার সকালে প্রাপ্ত ফলে তার করোনা পজিটিভ আসে।

বর্তমানে নুরুল ইসলাম নাহিদ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগ মুক্তি কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.