Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ ডিসেম্বর, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ওই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ শুক্রবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ২১ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেটের ১৮ জন ও সুনামগঞ্জ জেলার ৩ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.