Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় ভারতে করোনা মৃত্যু ৪৮২

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ১১ জন। এ নিয়ে দেশটিতে ৯৬ লাখ ৪৪ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন।

এই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৭০ জনসহ মোট ৯১ লাখ ৭৯২ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। 

বিজ্ঞাপন

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।  

গত ২৪ ঘণ্টায় যেসব রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে মহারাষ্ট্রে ৯৫ জন, দিল্লিতে ৭৭, পশ্চিমবঙ্গে ৪৯ ও কেরালায় ৩২ জন মারা গেছে।  

এছাড়া হরিয়ানা ২৫ জন, পাঞ্জাব ২৪, উত্তরপ্রদেশ ২৩, ছত্তীসগঢ় ২১, রাজস্থান ২০, গুজরাট ১৫, মধ্যপ্রদেশ ১২ এবং জম্মু ও কাশ্মীরে ১২ জন মারা গেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.