সিলেটটুডে ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২০
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রথম টিকা গ্রহণ করেছেন ৯০ বছর বয়েসি এক নারী। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার আনুষ্ঠানিক প্রয়োগ শুরু করেছে।
উত্তর আয়ারল্যান্ডের ৯০ বছর বয়সী এই নারী বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা গ্রহণ করলেন। তাকে টিকা প্রদান করেই যুক্তরাজ্যে গণহারে টিকা প্রদান কর্মসূচির শুরু হলো।
ওই নারীর নাম মার্গারেট ক্যানেন। নামে তিনি কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে এই টিকা গ্রহণ করেছেন।