Sylhet Today 24 PRINT

যৌন অক্ষমতায় ভুগতে পারেন করোনায় আক্রান্ত পুরুষরা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হলে সুস্থ হওয়ার পরও গুরুতর শারীরিক সমস্যায় পড়তে পাড়েন পুরুষরা। যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা.‌ ডেনা গ্রেসন জানিয়েছেন এই কথা। খবর নিউইয়র্ক পোস্টের।

ডা.‌ ডেনা গ্রেসন জানান, করোনা থেকে সুস্থ হওয়ার পর লিঙ্গ শিথিলতায় আক্রান্ত হতে পারেন পুরুষরা। দীর্ঘদিন এই সমস্যায় ভুগতে হতে পারে। এমনকি বাকি জীবনই তাদের ভোগাতে পারে এই সমস্যা।

তবে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার উপায়ও বাতলে দিয়েছেন ডেনা গ্রেসন। তিনি জানান, বেশিরভাগক্ষেত্রে খাওয়াদাওয়ায় পরিবর্তন আনলে লিঙ্গ শিথিলতার সমস্যা দূর হবে। নিয়ন্ত্রিত এবং পুষ্টিকর আহার এজন্য জরুরি।

অন্যদিকে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, লিঙ্গ শিথিলতার কারণ জানতে সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৯৮৬ থেকে ২০১৪ পর্যন্ত ২১ হাজার পুরুষের ওপর সমীক্ষা চালিয়েছেন। প্রতি চার বছর পর খোঁজ নেওয়া হত, ওই পুরুষরা প্রতিদিন কী খাচ্ছেন। আর সেই সঙ্গে দেখা হতো তাদের যৌন সক্ষমতা কতটা বজায় আছে। সেই সমীক্ষার পর গবেষকরা খাবারের একটি তালিকা তৈরি করে দেন, যা মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে।

গবেষকদের তালিকা অনুযায়ী সমস্যা থেকে মুক্তি পেতে খেতে হবে- সবজি, ফল, পরিমিত ফ্যাট, মুরগি, ডিম, মাছ, বিন, পরিমিত দুধজাত খাবার, খুব অল্প পরিমাণে রেড মিট ও অলিভ ওয়েল।

অন্যদিকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে ময়দা দিয়ে তৈরি পাউরুটি, পিৎজা, পাস্তা, সয়াবিন তেল, প্রক্রিয়াজাত মাংস, চিনি, পেস্ট্রি ও সোডা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.