Sylhet Today 24 PRINT

সিলেটে ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০২০

সিলেট বিভাগে নতুন করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেটের দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ১২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২ জন রয়েছেন। সিলেটে অ্যান্টিজেন পরীক্ষার চতুর্থ দিনে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘মঙ্গলবার ৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে গতকাল মঙ্গলবার ৬২টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘মঙ্গলবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২ জন রয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.