Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৫ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২০

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ১৫ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৮১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন চার কোটি ৩৯ লাখের বেশি মানুষ।

বুধবার (৯ ডিসেম্বর) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৮১ লাখ ৭৭ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১৫ লাখ ৫৬ হাজার ৬২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৭২১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৫১ লাখ ৬৩ হাজার ২৭৮ জন এবং মারা গেছেন দুই লাখ ৮৬ হাজার ২৩২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৮৬ হাজার ৯১৫ জন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৭৪ হাজার ৯৯৯ জন, মারা গেছেন এক লাখ ৭৮ হাজার ১৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৬৫ হাজার ৪৯২ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৭ লাখ ৩৫ হাজার ৮৫০ জন, মারা গেছেন এক লাখ ৪১ হাজার ৩৬০ জন এবং সুস্থ হয়েছেন ৯২ লাখ ৫১ হাজার ৫৮১ জন।

বিজ্ঞাপন

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজার ৮৭৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯৩ হাজার ২৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট লাখ ৮১ হাজার ৫০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৬৭০ জন, মারা গেছেন ৪ হাজার ৭৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৪০৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.