Sylhet Today 24 PRINT

করোনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ নিশ্চিত করেছেন।

করোনাক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আজ মৃত্যু হয় বর্ষীয়ান এই রাজনীতিবিদের। ফরিদপুর থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.