Sylhet Today 24 PRINT

দেশে একদিনে আরও ২৪ মৃত্যু, শনাক্ত দুই সহস্রাধিক

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে, আর একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৫৯ জন।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ১৫৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ২৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৯৩০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৭৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.