Sylhet Today 24 PRINT

ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে কানাডা

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২০

ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে কানাডা। কানাডার স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা বৃহস্পতিবার এই অনুমোদনের কথা জানায়।

যুক্তরাজ্যের পর কানাডা মার্কিন-জার্মান যৌথ উদ্যোগের এই ভ্যাকসিনটিকে ব্যবহার এবং সরবরাহের অনুমোদন দিল।

আগামী সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌঁছার কথা রয়েছে। ফাইজার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কানাডার বিভিন্ন প্রভিন্সে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবে।

ভ্যাকসিন বিতরণের সুবিধার্থে সরকার সারা দেশে ১৪টি কেন্দ্র নির্দিষ্ট করেছে। অগ্রাধিকার তালিকায় থাকা নাগরিকদের মধ্যে শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.