Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় মৃত্যু পৌনে ১৬ লাখ ছাড়াল

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌনে ১৬ লাখ ছাড়িয়ে গেছে। বৈশ্বিক এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ কোটি ৯২ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের বুধবারের দুপুর ১২টা পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১৯৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৮১৯ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেছেন ৪ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার ২৬৯ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৫৬৪ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩৭৩ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ২৮ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৯৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৩৫ হাজার ৮৫০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৩৬০ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১২ নম্বরে। মেক্সিকোতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫ হাজার ২২৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৫৫ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সপ্তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৫৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৬২ হাজার ৬৬৩ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.