Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ২৫০ জনে দাঁড়ালো

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২ জন মারা মধ্য দিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে। এছাড়া গত একদিনে সিলেট বিভাগে আরও ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া একইসময়ে সুস্থ হয়েছেন আরও ৩১ জন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ২০ জন রোগী সিলেট জেলায় বাসিন্দা। আর বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৪ জন করে মোট ১২ জন নতুন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থেকে সুস্থ হওয়া ৩১ জন রোগীর ২৯ জনই সিলেট জেলার বাসিন্দা। আর আবাকী ২ জন মৌলভীবাজার জেলায় সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ২ ব্যক্তিও সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৬৬৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৮৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৭১৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৫০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.