Sylhet Today 24 PRINT

দেশে ১ হাজার ৮৬১ রোগী শনাক্তের দিনে মৃত্যু ৩৭ জনের

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২০

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬১ জন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮৬১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন হয়েছে।

এদিক গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৪ হাজার ৪৮৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ৩৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৯৬৭ জনে দাঁড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.