Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত গোলাপগঞ্জের উপজেলা চেয়ারম্যান

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই মঞ্জুর শাফি চৌধুরী এলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.