Sylhet Today 24 PRINT

সিলেটে মৃত্যুহীন দিনে আক্রান্ত ৩২ জন

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩২ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৩২ জন করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ২৪ জন। এদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩২ জন রোগীর ২৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৫ জন সুনামগঞ্জে সুস্থ হয়ে উঠেছেন। আর গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৭৯৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৯১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৩২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৮৪৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৫৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.