Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় একজনের মৃত্যুর দিনে শনাক্ত ২৭

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০২০

গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এনিয়ে বিভাগে মোট প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ১৬৯ জনে। একই সময়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন আরও ৪৯ জন মানুষ। আর মারা গেছেন একজন করোনা আক্রান্ত রোগী।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে ১৮ জন রোগীই সিলেট জেলায় বাসিন্দা। আর এদিন বিভাগের মৌলভীবাজার ২ জন ও সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেও এদিন হবিগঞ্জ জেলায় নতুন কোনো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হননি।

এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থেকে সুস্থ হওয়া ৪৯ জন রোগীর সকলেই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিও সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ১৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৮৭৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫০২ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৩৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৯৯৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৫৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.