Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৩৪

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২০

ফাইল ছবি

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ১ হাজার ১৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ২৩৯ জন মানুষ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ১ হাজার ১৩৪ জনকে নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে।

একই সময়ে গত মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ১৯২ জনে দাঁড়িয়েছে।

আর গত একদিনে ২ হাজার ২৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্যদিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.