Sylhet Today 24 PRINT

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২০

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ করোনায় আক্রান্ত হয়েছেন। এলিসি প্রাসাদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

৪২ বছরের মাখোঁ সাত দিনের জন্য আইসোলেশনে থাকবেন। সেখান থেকেই নিজের কাজ করবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সব শেষ বিশ্ব নেতা যিনি করোনায় আক্রান্ত হলেন। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো করোনায় আক্রান্ত হয়েছিলেন। ট্রাম্প ও বলসোনারো দ্রুত সেরে উঠলেও, বেশ ভুগতে হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

করোনায় এ পর্যন্ত বেশ কয়েকজন প্রভাবশালী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আক্রান্ত হয়েছে। তবএ এদের মধ্যে মারা গেছেন কেবল একজন। আফ্রিকার দেশ ইসোয়াতিনির প্রেসিডেন্ট অ্যামব্রোস দিলামিনি (৫২) মারা গেছেন করোনায়।

এছাড়া আর্মেনিয়া, বলিভিয়া, গুয়েতেমালা, হুন্ডুরাস, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরকারের অনেকে শীর্ষ নেতারা করোনায় আক্রাম্নত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.