Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের করোনার পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.