Sylhet Today 24 PRINT

টিকা নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। হোয়াইট হাউসে শুক্রবার সকালে টেলিভিশনে সরাসরি প্রচারিত এক অনুষ্ঠানে ভ্যাকসিন গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট।

হোয়াই হাউসের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাইক পেন্সের স্ত্রী ক্যারেন পেন্স ও যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াট হাউসের এই অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়েছেন।

৬১ বছর বয়স্ক পেন্স তাঁর স্ত্রীর ক্যারেন ও জেনারেল অ্যাডামসের সঙ্গে স্থানীয় সময় সকাল ৮টায় ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেন।

অনুমোদন দেওয়ার পর গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন দেওয়া শুরু করে দেশটি। ট্রায়ালে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

তিন লক্ষ ভ্যাকসিন ডোজের প্রথম চালান যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে পাঠানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.