Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২১ ডিসেম্বর, ২০২০

সিলেট জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (২১ ডিসেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান।

তিনি জানান, শাবির ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.