Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৩২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০২০

সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১১ জন ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত হয়।


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীতে নতুন ১১ জনের মধ্যে ৯ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, হবিগঞ্জ জেলার ৪ জন এবং মৌলভীবাজার জেলার ৫ জন বাসিন্দা রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.