নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০২০
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার (২৭ ডিসেম্বর) এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান।
তিনি বলেন, শাবির ল্যাবে আজ ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন এবং মৌলভীবাজার জেলার ২ জন বাসিন্দা রয়েছেন বলেও জানান তিনি।