Sylhet Today 24 PRINT

করোনায় তিতুমীর কলেজের অধ্যাপকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক মারা গেছেন।

শনিবার দিনগত রাত ২টার দিকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন।

তিনি বলেন, গত ৮ ডিসেম্বর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে সাইফুল হকের। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে তিনি মারা গেছেন।

অধ্যাপক সাইফুল হকের ছোট ভাই টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) জাহিদুল হাসান জানান, শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তার ভাই।

গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.