Sylhet Today 24 PRINT

দেশে চব্বিশ ঘণ্টায় ৯৩২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২৭

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০২০

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৩২ জন। আর সুস্থ হয়েছে আরও ১ হাজার ৩৫৭ জন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৯৩২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১০ হাজার ৮০ জন হয়েছে।

এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন হয়েছে।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে। গত মৃতদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.