Sylhet Today 24 PRINT

শবির ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।  সোমবার (২৮ ডিসেম্বর) এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাবির ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ১ জন করে রয়েছেন বলেও জানান তিনি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.