Sylhet Today 24 PRINT

করোনায় মৃত্যু সাড়ে ৭ হাজার ছাড়িয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৯ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৮১ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৬১ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছে চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬৭টি ল্যাবে ১৪ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.১০ শতাংশ।

মোট শনাক্তের হার ১৫.৯৮ শতাংশ। সুস্থতার হার ৮৮.৯১ শতাংশ।

মৃত ৩০ জনের মধ্যে ১৯ পুরুষ ও ১১ জন নারী রয়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১০ বছরের মধ্যে ১ জন, ৩০ বছরের ঊর্ধ্বে ৩ জন, ৫০ বছরের ঊর্ধ্বে ৫ জন ও ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন রয়েছে।

বিভাগ অনুযায়ী, ঢাকায় ১৯, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ১, খুলনায় ৩ ও রংপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.