Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় আরও এক মৃত্যু, সংক্রমণ ১৩ জনের শরীরে

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০২০

গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১০ জ। এইদিন বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন কোনো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত না হলেও সুনামগঞ্জ জেলায় ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

একইদিনে সিলেট বিভাগে আরও ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ২৩ জন সিলেটের ও ২ জন সুনামগঞ্জ জেলার। এদিকে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে মারা যাওয়া রোগী সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ১১৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১০ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৫২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৪৯০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.