Sylhet Today 24 PRINT

সিলেটে একদিনে শনাক্ত ২১, সুস্থ ২৮ জন

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০২০

সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১৪ জন। এইদিন বিভাগের হবিগঞ্জ জেলায় ১ জন, মৌলভীবাজার জেলায় ২ জন ও সুনামগঞ্জ জেলায় ১ জন নতুন কোনো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

একইদিনে সিলেট বিভাগে আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ২৮ জনের সকলের সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ১৩২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৫৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩১ সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও ১ জন হবিগঞ্জে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৫১৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.