নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারী, ২০২১
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের করোনার পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন, হবিগঞ্জ ৩ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন বলেও জানান তিনি।