Sylhet Today 24 PRINT

করোনা থেকে সুস্থ ৬ কোটির বেশি রোগী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২১

বিশ্বে করোনাভাইরাসে ৮ কোটি ৪৫ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ লাখ ৩৫ হাজার; সুস্থ হয়ে ওঠেছেন ৬ কোটির বেশি রোগী।

ওয়ার্ল্ডোমিটারের রোববার সকাল সোয়া ১১টা পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ১৭৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৫৪৮ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৬ কোটি ৯৬ হাজার ৩১৯ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪ লাখ ১ হাজার ৪০৫ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৯৬৭ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ১৬ হাজার ৪০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৭২৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ৫ হাজার ৭৮৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২১৮ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৫১ জনের।

ইউরোপের দেশ ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৪১ হাজার ২০১ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৯৮৫ জনের।

আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৭ হাজার ৫৪২ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৬৮২ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.