Sylhet Today 24 PRINT

করোনায় সিলেটে আরও ২ মৃত্যু, সংখ্যা বেড়ে ২৬৫

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২১

সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২ রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৮ জন। এইদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও হবিগঞ্জ জেলায় ৩ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া একইদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়ে হয়েছে।

একইদিনে সিলেট বিভাগে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ২১ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ৫ জন হবিগঞ্জ জেলায় সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দুইজনই সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

রোববার (৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ১৭৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৫ সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ৩ জন ও ১ জন হবিগঞ্জে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.