Sylhet Today 24 PRINT

দেশে আরও ২৭ মৃত্যু, শনাক্ত ৮৩৫ জন

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একইদিনে আরও ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া একইসময়ে দেশে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৭৮ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৮৩৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৬ হাজার ১৯ জন হয়েছে।

একইসময়ে আরও ৯৭৮ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.