Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০২১

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ রবিবার (১৭ জানুয়ারি) এই ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের করোনার পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.