Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২১

জাসদ সভাপতি হাসানুল হক ইনু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহ ধরে তিনি ভাইরাসটিতে আক্রান্ত বলে সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এক সপ্তাহ আগে করোনা পজিটিভ রিপোর্ট আসে হাসানুল হক ইনুর। এরপর তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

জাসদের একাধিক সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হলেও হাসানুল হকের শারীরিক অবস্থা অনেকটাই ভালো আছে। ফিট আছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.