Sylhet Today 24 PRINT

করোনায় ৮ মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। গেল আট মাসের মধ্যে যা সবচেয়ে কম। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৯৫০ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত আরও ৭০২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে দাঁড়াল।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৫ লাখ ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.