Sylhet Today 24 PRINT

যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বুধবার (২০ জানুয়ারি) যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শেখ পরশ সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গও নেই। তবে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বনানীর নিজ বাসায় আইসোলেশনে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.