Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আরও ১৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ৭ হাজার ৯৬৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮৪ জন। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন।

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৮৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৯৬৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.