Sylhet Today 24 PRINT

করোনায় আরও ২০ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জনের।

রোববার (২৪ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.