Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবের ১২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (৩১ জানুয়ারি) এই ল্যাবে ১৭১টি নমুনা পরীক্ষায় এই ১২ জনের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জীন তত্ত্ব প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের প্রভাষক আক্কাস আলী বলেন, শাবির ল্যাবে রবিবার ১৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.