Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ২৭ হাজার, সংক্রমণ ১০ কোটি ২৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৯ লাখের বেশি। এছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি ৭০ লাখ মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৪৮৭ জন এবং মারা গেছেন ২২ লাখ ২৭ হাজার ৫৬৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৭০ লাখ ৩৫ হাজার ৩৩৭ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৩৬২ জন এবং মারা গেছেন চার লাখ ৪১ হাজার ৩১৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯২ লাখ চার হাজার ৭৩১ জন, মারা গেছেন দুই লাখ ২৪ হাজার ৫০৪ জন এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ৭৫ হাজার ৩৬০ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি সাত লাখ ৫৭ হাজার ৬১০ জন, মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৩৯২ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি চার লাখ ৩৪ হাজার ৯৮৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৫৩৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ২৬০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৪ লাখ ১২ হাজার ৩৯৩ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন এক লাখ ৬৩ জন, মারা গেছেন চার হাজার ৮১৭ জন এবং সুস্থ হয়েছেন ৯২ হাজার ৭৭৯ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৩৫ হাজার ১৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ১২৭ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.